শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেটে পদ্মাক্ষী পূজ্যধাম ও কাব্যহিত সংঘের শ্রীশ্রী শ্যামা কালী মায়ের বিদায় যাত্রা সম্পন্ন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

 

সিলেট জেলার মিজাজাঙ্গাল দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত পদ্মাক্ষী পূজ্যধাম ও কাব্যহিত সংঘে আয়োজিত শ্রী শ্রী শ্যামা কালী পূজা ও বিদায় যাত্রা অনুষ্ঠিত হয়েছে পূর্ণ আধ্যাত্মিক আবহে। দেবীর আরাধনায় গত কয়েকদিন ধরে চলেছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও ভক্তিমূলক কীর্তন।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের জন্য ছিল প্রসাদ বিতরণ, মহাপ্রসাদ ভোজন ও ভক্তসেবার বিশেষ আয়োজন। ভক্তরা আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসায় অংশ নেন মায়ের বিদায় যাত্রায়।

 

বিদায় যাত্রার মুহূর্তে মন্দির প্রাঙ্গণ জুড়ে নেমে আসে এক মিশ্র অনুভূতি আনন্দ ও বিষাদের অপূর্ব সংমিশ্রণ। মায়ের বিদায় মানেই এক বছরের অপেক্ষা, আবারও তাঁর শুভ আগমনের আশায় থাকে সকল ভক্ত।

 

বিদায় যাত্রার পূর্বে প্রতিমা নিরঞ্জনের আগে পাঠ করা হয় বিদায় মন্ত্র, যা দেবীর প্রতি ভক্তি, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার প্রতীক। পুরো অনুষ্ঠানমালা জুড়ে ছিল ভক্তিমূলক সঙ্গীত ও “জয় মা কালী” ধ্বনিতে মুখর পরিবেশ।

 

এই আয়োজনে পদ্মাক্ষী পূজ্যধাম ও কাব্যহিত সংঘ শ্রী শ্রী শ্যামা কালী পূজার ঐতিহ্য ও ভক্তির এক উজ্জ্বল প্রতিচ্ছবি তুলে ধরেছে। বিদায় যাত্রার মাধ্যমে সমাপ্ত হয় এ বছরের পূজা, তবে শুরু হয় আগামী বছরের নতুন প্রত্যাশা “আসছে বছর আবার হবে, জয় মা কালী!”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews