বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

শ্রীমঙ্গলে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমে অন্নকূট অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ ২২ অক্টোবর ২০২৫ ইংরেজি বুধবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের বার্ষিক অন্নকূট ভোগ নিবেদন উৎসব।

 

শ্রীমঙ্গলের উত্তর উত্তসুর এলাকায় অবস্থিত আশ্রম প্রাঙ্গণ ভক্তদের উপস্থিতি, শাস্ত্রীয় প্রার্থনা, কীর্তন ও ভক্তিমূলক সংগীতে মুখরিত হয়ে ওঠে সকাল থেকেই। এ বছর আধ্যাত্মিক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় ১০৫০ কেজি অন্নকূট ভোগ যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

 

আশ্রম কর্তৃপক্ষ জানায়, “গত বছর যেখানে ৫২৫ কেজি অন্নকূট নিবেদন করা হয়েছিল, এবার ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০৫০ কেজিতে।” ভোগে অন্তর্ভুক্ত ছিল শতাধিক রকমের পদ সবজি, মিষ্টান্ন, দুধ–দধি, ফলমূল ও ঐতিহ্যবাহী দেশীয় খাবার।

 

ভোগ নিবেদনের পর সকল ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ। আশ্রম প্রাঙ্গণে আয়োজন করা হয় শাস্ত্র পাঠ, কীর্তন, ভক্তিগীতি ও ভোগ দর্শনের মনোমুগ্ধকর আয়োজন।

 

স্থানীয় এক ভক্ত জানান, “বছরজুড়ে আমরা এই দিনের অপেক্ষায় থাকি। অন্নকূট কেবল ভোগ নিবেদনের অনুষ্ঠান নয় এটি ভক্তি, ঐক্য ও সমন্বয়ের এক অপূর্ব প্রতীক।”

 

অনুষ্ঠান শেষে আয়োজক মণ্ডলীর পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের আগামী বছরও উপস্থিত থেকে ভোগ দর্শন ও মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে পূণ্যলাভের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews