1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘হিন্দু-রত্ন’ উপাধিতে ভূষিত হলেন সমাজসেবক সবুজ দাস গুপ্ত। হবিগঞ্জে ডেকে নিয়ে গিয়ে গোপেশ সূত্রধরকে হত্যার অভিযোগ। হিন্দু ছাত্র মহাজোটের সহ-সভাপতি পদে সাগর শীল সুজন। ফরিদপুরের বাকচরে শুরু হচ্ছে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব। রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়নস্থ‘শ্রী জ্বালা কুমারী মাতৃ মন্দির বাগীশিক গীতা বিদ্যা নিকেতন’ উদ্বোধন, ৫৫ শিক্ষার্থীর মাঝে গীতা বিতরণ চট্টেশ্বরী কালী মন্দিরে চিন্ময় কৃষ্ণ দাসের নামে পুজো নাসিরনগরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন। বগুড়ার আদমদীঘিতে মুসলিম নারী হিন্দু সেজে হরিবাসরে অবস্থান আটক ২ সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রা-ণ গেল প্রাথমিকের শিক্ষক অসিত চন্দ্র দাসের। বিচারহীনতায় বাড়ছে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি : ঐক্য পরিষদ।

ফরিদপুরের বাকচরে শুরু হচ্ছে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব।

নিজস্ব প্রতিবেদক : অংকন দে || ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলার খলিলপুরের শ্রীধাম বাকচর শ্রীঅঙ্গনে আনন্দ পুরুষোত্তম মহাবতারী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের কৈশোর লীলা ভূমিতে ৯ দিনব্যাপী শুভ আবির্ভাব উৎসব আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

উৎসবের প্রথম দিন ১৮ এপ্রিল শনিবার ভোর ৬টা ৩০ মিনিটে প্রভাতী নগরকীর্তনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। পরে প্রভুর বাল্যভোগ এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিকাল ৪টায় শ্রীমদ্ভাগবত পাঠ ও প্রভুর আবির্ভাব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় শুভ মঙ্গল অধিবাস কীর্তন পরিবেশন করবেন শ্রীধাম ফরিদপুর শ্রীঅঙ্গনের ব্রহ্মচারীবৃন্দ ও ভক্তবৃন্দ।

 

১৯ ও ২০ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে পাঠ করবেন ফরিদপুরের বাকচরের শ্রী দিলীপ কুমার সাহা এবং যশোরের গৌর হরি দাস (শুভংকর)।

 

২১, ২২ ও ২৩ এপ্রিল পর্যন্ত টানা ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম ও তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। ২৪ এপ্রিল শুক্রবার শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন অনুষ্ঠিত হবে।

 

২৫ এপ্রিল শনিবার সকাল ৮টায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের অভিষেক, শ্রীশ্রী বন্ধুনবমী তিথি পূজা ও মহাভোগরাগ অনুষ্ঠিত হবে।

 

একইদিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রভুর সাক্ষাৎ লীলা সঙ্গীদের সম্পর্কে আলোচনা সভা এবং রাত ৮টায় আরতী কীর্তন অনুষ্ঠিত হবে।

 

২৬ এপ্রিল রবিবার কুঞ্জভঙ্গ নগরকীর্তন, জলকেলী, মহোৎসব ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

 

উৎসবে যশোর, ফরিদপুর, মানিকগঞ্জ, মাগুরা, ঢাকা, বগুড়া ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীরা নামসুধা ও অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব চলাকালীন সকল ভক্তবৃন্দের জন্য সার্বক্ষণিক প্রসাদের ব্যবস্থা থাকবে।

 

আয়োজকরা মরমী সকল ভক্তবৃন্দকে উৎসবে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট