1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জগন্নাথ হলে কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উন্মোচন শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো গণেশ পূজা হাটহাজারীতে মন্দিরের পুকুর ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’ সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি ফেনীতে ছাগলনাইয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ এর ১০ম গীতা দান কর্মসূচি সম্পন্ন।। বগুড়ার শিবগঞ্জে মন্দির সংস্কার কাজে পূজা উদযাপন ফ্রন্টের ঢেউটিন প্রদান উখিয়ায় মহতী গীতাপাঠ, ভজন-কীর্তন ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন আফজাল হোসেন খান পলাশকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা জাতীয় গীতাপাঠ প্রতিযোগিতায় খ-বিভাগে ২য় স্থান অর্জন করলেন ফরিদপুরের শর্মিষ্ঠা কর্মকার

৩৩১ বাংলাদেশি হিন্দু পরিবারকে উত্তরপ্রদেশে পুনর্বাসন।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ৩৩১টি বাংলাদেশি হিন্দু পরিবারকে জমি ও বাসস্থান দিয়ে পুনর্বাসন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ–এর নির্দেশে এই পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

 

প্রশাসনের তথ্য অনুযায়ী, এসব পরিবারকে লখিমপুর খেরি জেলার বিভিন্ন তহসিলের অন্তর্গত কয়েকটি গ্রামে বসবাসের ব্যবস্থা করা হয়েছে। জীবিকার জন্য তাদের কৃষিজমিও বরাদ্দ দেওয়া হয়েছে। সত্য সনাতন টিভি

 

পুনর্বাসিত পরিবারগুলোর মধ্যে ধৌরাহরা তহসিলের সুজনপুর গ্রামে ৯৭টি, মোহাম্মদী তহসিলের মোহনপুর গ্রান্ট গ্রামে ৪১টি এবং মিয়াঁপুর গ্রামে সর্বোচ্চ ১৫৬টি পরিবারকে স্থাপন করা হয়েছে। এছাড়া গোলা তহসিলের গ্রান্ট নং–৩ গ্রামে আরও ৩৭টি পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে।

 

স্থানীয় প্রশাসন জানায়, এসব পরিবারকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে আবাসন সুবিধা, কৃষি ভাতা এবং অন্যান্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পরিবারগুলো এখন স্থায়ীভাবে সেখানে বসবাস করছে এবং ধীরে ধীরে জীবিকা নির্বাহে সক্ষম হয়ে উঠছে। সত্য সনাতন টিভি

 

তবে এই পুনর্বাসন প্রক্রিয়া কবে শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকে তাদের স্থানান্তরের সুনির্দিষ্ট প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট