1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে নিঃসঙ্গতা ও অসুস্থতার ভার সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা। ফরিদপুরে ৫২তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু চট্টগ্রামে হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা ধর্মীয় গানের মাধ্যমে অপসংস্কৃতি রোধে চট্টগ্রামে ‘বৈদিক’ ব্যান্ডের পথচলা আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী কীর্তন শুরু বগুড়ায় পূজা উদযাপন ফ্রন্টের বিশাল মহাসমাবেশ এর ডাক। হিন্দু প্রতিনিধিত্ব ও পৃথক নির্বাচনের দাবিতে ঐক্যের আহ্বান : গোবিন্দ প্রামাণিকের লোহাগাড়ায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ,ধর্মীয় আবহে দুই দিনের বর্ণাঢ্য আয়োজন। রংপুরে বিশ্ব হিন্দু ফেডারেশনের বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত। নওগাঁর মহাদেবপুরে হিন্দু মেয়েকে অপহরণের অভিযোগ।

লোহাগাড়ায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ,ধর্মীয় আবহে দুই দিনের বর্ণাঢ্য আয়োজন।

নিজস্ব প্রতিবেদক : সৌরভ সাহা
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বসাক পাড়ায় নির্মাণাধীন শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও পুণ্য স্মরণ উৎসবকে কেন্দ্র করে দুই দিনব্যাপী ব্যাপক ধর্মীয় আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

 

আগামী ১৬ ও ১৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ (২ ও ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩টা ০১ ঘ‌টিকায় শ্রীমদ্ভগবদগীতা ভিত্তিক লিখিত ও মৌখিক প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এতে প্রভাতী গীতা সংঘের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বিকাল ৫টা ০১ ঘ‌টিকায় গীতি আলেখ্যভিত্তিক “সংগীতাঞ্জলি” পরিবেশিত হবে। সন্ধ্যা ৬টা ৩০ ঘ‌টিকায় সন্ধ্যাকালীন প্রার্থনা ও গীতাযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।

 

সন্ধ্যা ৭টা ০১ ঘ‌টিকায় শুরু হবে ধর্মীয় আলোচনা সভা, যেখানে বিভিন্ন মঠ-মন্দিরের সাধু-মহারাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। রাত ৮টা ০১ ঘ‌টিকায় চট্টগ্রামের পরিচিত ধর্মীয় ব্যান্ডদল “ত্রিনাথ”-এর পরিবেশনা অনুষ্ঠিত হবে। রাত ১০ ঘ‌টিকায় ভক্তদের জন্য আনন্দবাজারে অন্নপ্রসাদ বিতরণ করা হবে।

দ্বিতীয় দিন শুক্রবার ঊষালগ্নে মহা হরিনাম সংকীর্তনের মাধ্যমে নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে।

 

সকাল ৯ ঘ‌টিকায় অগ্নি প্রজ্জ্বলনের মাধ্যমে গীতাযজ্ঞের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এরপর চণ্ডীপাঠ ও পূজা-অর্চনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিভিন্ন আশ্রমের মহারাজ ও ধর্মীয় গুরুজনরা, যারা ভক্তদের উদ্দেশ্যে আধ্যাত্মিক দিকনির্দেশনা প্রদান করবেন।

এদিন সকাল ১১ ঘ‌টিকায় চিকিৎসা সেবা প্রদান, দুপুরে ভোগ নিবেদন এবং ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৬ ঘ‌টিকায় গীতাযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হবে।

 

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় চেতনা জাগ্রত করা, গীতার আদর্শ প্রচার এবং বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা ধর্মপ্রাণ সকল ভক্তবৃন্দকে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট