1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে নিঃসঙ্গতা ও অসুস্থতার ভার সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা। ফরিদপুরে ৫২তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু চট্টগ্রামে হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা ধর্মীয় গানের মাধ্যমে অপসংস্কৃতি রোধে চট্টগ্রামে ‘বৈদিক’ ব্যান্ডের পথচলা আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী কীর্তন শুরু বগুড়ায় পূজা উদযাপন ফ্রন্টের বিশাল মহাসমাবেশ এর ডাক। হিন্দু প্রতিনিধিত্ব ও পৃথক নির্বাচনের দাবিতে ঐক্যের আহ্বান : গোবিন্দ প্রামাণিকের লোহাগাড়ায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ,ধর্মীয় আবহে দুই দিনের বর্ণাঢ্য আয়োজন। রংপুরে বিশ্ব হিন্দু ফেডারেশনের বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত। নওগাঁর মহাদেবপুরে হিন্দু মেয়েকে অপহরণের অভিযোগ।

নওগাঁর মহাদেবপুরে হিন্দু মেয়েকে অপহরণের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক : শ্রী মিঠন বারোয়ার | নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ধর্মান্তরকে কেন্দ্র করে এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং তাঁকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত ২৭ তারিখ বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে উপজেলার ভীমপুর গ্রামে ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

ভুক্তভোগী জনতা রানি ভীমপুর উত্তর পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম প্রেমানন্দ এবং মায়ের নাম রুলি রানি। স্থানীয়দের দাবি, সম্প্রতি তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।

 

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিকেলে ৫০ থেকে ৬০ জনের একটি দল জনতা রানির বাড়িতে এসে ভাঙচুর চালায়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাঁদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। একপর্যায়ে হামলাকারীরা জনতা রানিকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। সত্য সনাতন টিভি

 

এদিকে, জনতা রানির স্বামী হিসেবে উল্লেখ করা হয়েছে ভীমপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. জিয়ার হোসেনকে। তাঁর বাবার নাম মোসলেম সরদার এবং মায়ের নাম আমেনা বেগম।

 

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

 

তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং জনতা রানির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট