1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম ও ভক্তির মিলনক্ষেত্র: চট্টগ্রামের এনায়েতপুরে শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে দুই দিনব্যাপী মহোৎসব। ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ ও বিয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা পিতার আরেক মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখাতে শুনানি, আদেশ অপেক্ষমাণ জগন্নাথ হলে কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উন্মোচন শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো গণেশ পূজা হাটহাজারীতে মন্দিরের পুকুর ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’ সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি ফেনীতে ছাগলনাইয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ এর ১০ম গীতা দান কর্মসূচি সম্পন্ন।। বগুড়ার শিবগঞ্জে মন্দির সংস্কার কাজে পূজা উদযাপন ফ্রন্টের ঢেউটিন প্রদান

হিন্দু মহাজোট এর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী সংসদ তিন মাস মেয়াদের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে। সত্য সনাতন টিভি

 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অভিজিৎ রায় প্রীতম ও সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহার যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্বিত কুমার সরকারকে আহ্বায়ক এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী সুনীল সাহাকে সদস্যসচিব করা হয়েছে।

 

কমিটির অন্যান্য পদে রয়েছেন  সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুবিনয় সাহা (সিটি ইউনিভার্সিটি), যুগ্ম আহ্বায়ক অভিজিৎ সাহা (বরেন্দ্র ইউনিভার্সিটি, রাজশাহী), সিনিয়র যুগ্ম সদস্যসচিব শুভ দেব নাথ (সিটি ইউনিভার্সিটি)। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে নিলয় বিশ্বাস বাঁধন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), প্রীতম সরকার (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) ও তন্ময় সরকার শানকে (সোনারগাঁও ইউনিভার্সিটি)। কোষাধ্যক্ষ করা হয়েছে অসিত পাল শান্তকে (নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ)।

 

এ ছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন রাহুল সরকার (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), নিলয় ঘোষ (ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), দিব্য পাল (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ), সজীব বৈদ্য (সোনারগাঁও ইউনিভার্সিটি) ও প্রিয়ম সাহা (নর্থ সাউথ ইউনিভার্সিটি)। সত্য সনাতন টিভি

 

নবগঠিত কমিটির নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, সনাতনী ছাত্রসমাজের অধিকার রক্ষা ও সংগঠনের আদর্শ বাস্তবায়নে তাঁরা কাজ করবেন। কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট