1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দ্রনাথ ধামে ফ্রি মেডিকেল ক্যাম্পে লক্ষাধিক তীর্থযাত্রীর সেবায় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট শপথে ধর্মগ্রন্থ পাঠ না হওয়ায় ক্ষোভ, সমতার প্রশ্ন তুলল হিন্দু মহাজোট রাজশাহীতে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিব মন্দিরে অবৈধ দোকান নির্মাণ নিতাই রায় চৌধুরী মন্ত্রিসভার শপথে ডাক পেলেন শপথ অনুষ্ঠানে গীতাপাঠ না থাকায় প্রশ্ন, সংবিধান কি বলছে? রাঙ্গুনিয়ায় মগদেশ্বরী ও শিব মন্দিরে ভক্ত-সমাগমে মুখর দিনব্যাপী আয়োজন শিব চতুর্দশী তিথিতে এক সাথে ৩০০ কন্যার বিয়ে দিয়ে নজির গড়লেন ধীরেন্দ্র শাস্ত্রী। হাতিয়ায় হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুর এর প্রতিবাদে মানববন্ধন। আদিতমারী স্বর্ণামতি শিবাশ্রমে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর ফ্রি মেডিকেল। ফরিদপুরে এমপি চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানালো পূজা উদযাপন ফ্রন্ট। 

রাজশাহীতে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিব মন্দিরে অবৈধ দোকান নির্মাণ

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার হড়গ্রাম বাজারে ও রাজশাহী কোর্টে অবস্থিত একটি ছোট শিব মন্দিরের গেট অবরোধ করে অবৈধ দোকান নির্মাণ কাজ বন্ধ হচ্ছেনা। স্থানীয়রা জানান, মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভক্ত ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সত্য সনাতন টিভি

 

মন্দিরের পাশে নির্মাণ কাজটি পরিচালনা করছেন হারেজ খান, পিতা মৃত বদর আলী খান। তাঁর ঠিকানা কাশিয়াডাঙ্গা, রাজশাহী। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বেও এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের পর নির্মাণ কাজ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তবে সম্প্রতি দেখা গেছে, দোকান নির্মাণ কার্যক্রম আবার শুরু হয়েছে এবং মন্দিরে প্রবেশ পথও বন্ধ রাখা হয়েছে।

 

স্থানীয়রা অভিযোগ করেন, হারেজ খান প্রশাসনের কাছে মন্দিরের যাতায়াত রাস্তা খোলা রাখার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা পালন হয়নি।

 

স্থানীয়রা প্রশাসনের কাছে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এবং রাজশাহীর মানুষসহ সকলকে এই অবৈধ ও ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট