
মহাশিবরাত্রি উপলক্ষে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সনাতনী শিক্ষার্থীদের মাঝে রুদ্রাক্ষ বিতরণ করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে মহামায়া সেবা কল্প বাংলাদেশ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহাশিবরাত্রির তাৎপর্য তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সনাতনী শিক্ষার্থীরা অংশ নেন। সত্য সনাতন টিভি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রংপুর বিভাগীয় অঞ্চলের পরিচালক শ্রী নিলয় কুমার দেবনাথ। তিনি বলেন, তরুণ প্রজন্মের মাঝে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ আয়োজনের সৌজন্যে ছিল মহামায়া সেবা কল্প দিনাজপুর। আয়োজকরা জানান, ধর্মীয় উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের সম্প্রীতি ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরিই তাঁদের প্রধান লক্ষ্য।