1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে সিএনজি উল্টে গৃহবধূ পপি পাল নিহত, স্বামী ও শিশুকন্যা আহত। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, ৪ জনই হিন্দু ধর্মালম্বী হিন্দুদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি সালাহউদ্দিন মহেশখালী আদিনাথ ঠাকুরতলায় মাঘী পূর্ণিমা উপলক্ষে ৫৭তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞের প্রস্তুতি অসহায় বিকাশ মালাকারের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, এক মাসের খাদ্য সামগ্রী প্রদান। বঙ্গবন্ধুর সমাধি দর্শন সৌভাগ্যের বিষয় গোবিন্দ চন্দ্র প্রামাণিক মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে সাত দফা অগ্নিসংযোগ, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে উপমা দত্ত নামে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরিশালে জৈতিমনি নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রামকৃষ্ণ পরমহংস দেব ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার অনন্য দিশারি

জাতীয় শিক্ষা সপ্তাহে রবীন্দ্র ও নজরুল সংগীতে দেশসেরা রাঙামাটির প্রসেনজিৎ দেব

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীতে অসাধারণ সাফল্য অর্জন করেছেন রাঙামাটির কৃতী সন্তান প্রসেনজিৎ দেব। চট্টগ্রাম বিভাগ ও রাঙামাটি জেলা প্রতিনিধিত্ব করে তিনি দুটি পৃথক ইভেন্টেই ‘ঘ’ গ্রুপে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেন। সত্য সনাতন টিভি

 

প্রসেনজিৎ দেব বর্তমানে রাঙামাটি সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগীতচর্চায় নিজেকে নিবেদিত রেখেছেন তিনি। বিশেষভাবে রবীন্দ্র ও নজরুল সংগীতে তাঁর কণ্ঠের সৌন্দর্য, সুরের পরিশীলন ও ভাবপ্রকাশ ইতোমধ্যে শ্রোতা ও সংস্কৃতিমনা মহলে প্রশংসিত হয়েছে।

 

একই সঙ্গে জাতীয় পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সংগীত ইভেন্টে সাফল্য অর্জন করাকে তাঁর প্রতিভা, সাধনা ও নিষ্ঠার অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। তাঁদের মতে, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং রাঙামাটি জেলা ও চট্টগ্রাম বিভাগের জন্যও গর্বের। সত্য সনাতন টিভি

 

এই সাফল্যে রাঙামাটির সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে। শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ফ্যান গ্রুপ-এর পক্ষ থেকে প্রসেনজিৎ দেবকে অভিনন্দন জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে। সংগীতচর্চা অব্যাহত রেখে জাতীয় সংস্কৃতিতে আরও বড় অবদান রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

 

সংস্কৃতিমনা মহলের বিশ্বাস, নিরবচ্ছিন্ন সাধনা ও আন্তরিকতার মাধ্যমে প্রসেনজিৎ দেব ভবিষ্যতে সংগীত জগতে নিজস্ব অবস্থান তৈরি করবেন। তাঁর মতো প্রতিভাবান তরুণদের হাত ধরেই শিল্প ও সংস্কৃতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট