মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

সদরপুর সরকারি কলেজে সরস্বতীপূজা উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে

 

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় সদরপুর সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে সরস্বতীপূজা উদযাপন করা হয়েছে। কলেজের সরস্বতীপূজা উদযাপন কমিটির তত্ত্বাবধানে এবং সনাতনী শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পূজা অনুষ্ঠিত হয়।

গত ২৩ জানুয়ারি শুক্রবার সকালে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে আট ঘটিকায় পূজার আরতি এবং সাড়ে নয়টায় পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১ ঘটিকায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সত্য সনাতন টিভি

এই সময় পূজায় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক স্যামল বাড়ৈসহ কমিটির অন্যান্য সদস্যরা। এবারের সরস্বতী প্রতিমার শিল্পী ছিলেন সদরপুর সরকারি কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী তুষার সূত্রধর। সত্য সনাতন টিভি

পূজা শেষে শিক্ষার্থীরা বিদ্যা, জ্ঞান ও কলার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর কাছে ব্যক্তিগত ও সামগ্রিক কল্যাণ এবং সফলতার জন্য প্রার্থনা করেন।

উদযাপন কমিটির সদস্যরা সত্য সনাতন টিভিকে জানান, বাগ্‌দেবীর আরাধনা করতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। তাঁদের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সনাতনী সংস্কৃতির ধারাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সদরপুর সরকারি কলেজে সরস্বতীপূজা উদযাপন শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার একটি সুন্দর দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews