1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

শরীয়তপুরের কার্তিকপুরে দুই দিনব্যাপী ‘বাণী অর্চনা’ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল | শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

শরীয়তপুরের কার্তিকপুরে ভক্তি, শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বৃহত্তর ‘বাণী অর্চনা ২০২৬’। কার্তিকপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সরস্বতী পূজাকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

 

উৎসবের সূচনা হয় গত ২২ জানুয়ারি সন্ধ্যায় মাতৃবরণ ও শুভ অধিবাসের মধ্য দিয়ে। পরদিন ২৩ জানুয়ারি (শুক্রবার) সকালে বিদ্যার দেবী সরস্বতীর আবাহনের মাধ্যমে শুরু হয় মূল পূজা-অর্চনা। সকাল সাড়ে ১০টায় পুষ্পাঞ্জলি অর্পণে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান সর্বস্তরের ভক্তরা। বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দেবীর চরণে বিদ্যা ও জ্ঞানের প্রার্থনায় মুখর ছিল পুরো মণ্ডপ।

 

 

পূজা-অর্চনার পাশাপাশি প্রথম দিনে আয়োজন করা হয় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা ও মেধা যাচাই কার্যক্রম। সন্ধ্যায় অনুষ্ঠিত ধর্মীয় কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের ধর্মীয় জ্ঞান প্রদর্শন করে। খুদে শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে গীতা পাঠ উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। দিনব্যাপী অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

 

 

দ্বিতীয় দিন বিকেলে স্থানীয় সনাতনী নেতৃবৃন্দের উপস্থিতিতে গীতা পাঠ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া নৃত্য পরিবেশনা ও লটারির আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজনজুড়ে কার্তিকপুর তরুণ সংঘের ১৮ সদস্যের সুশৃঙ্খল তদারকি ছিল প্রশংসনীয়। সত্য সনাতন টিভি

 

কার্তিকপুর তরুণ সংঘের প্রতিনিধিরা জানান, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৫ জানুয়ারি (রবিবার) সকাল ১০টায় কার্তিকপুর কীর্তিনাশা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের ‘বাণী অর্চনা ২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট