মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

বাগের হাটে নানা আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

বাগেরহাট বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) পালিত হয়েছে সরস্বতী পূজা। এদিন সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা শিক্ষাপ্রতিষ্ঠান, মণ্ডপ ও মন্দিরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা।

সরস্বতী পূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছিল ছুটি।

 

এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ও অন্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব পালন করা হয়। বিশেষ করে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা করতে দেখা যায়। সত্য সনাতন টিভি

 

বাগেরহাট দশানী সার্বজনীন পূজা কমিটি পূজামণ্ডপে পূজার আয়োজন করে। এখানে সকালে প্রতিমা স্থাপনের পর পূজা শেষে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। দুপুরে প্রসাদ বিতরণের পর সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি এবং রাতে আলোকসজ্জা হয়। রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপেও অনুরূপ অনুষ্ঠানমালার আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews