মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
Oplus_131072

 

নানা আয়োজনে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাতে চলছে সনাতনী সম্প্রদায়ের সরস্বতী পূজা ২০২৬ উদযাপন। পূজা উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিটি ঘরে,পাড়া,মহল্লায় নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা অর্চনা।

 

রাজস্থলী উপজেল সদর শ্রী শ্রী কৃষ্ণ মন্দির,বাঙ্গালহালিয়া শ্রীশ্রী দক্ষিণেশ্বর কেন্দ্রীয় কালী মন্দির,বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দির ও ছাগল খাইয়া কৃষ্ণ মন্দির ও আবাসিক শ্রীশ্রী মা মগেদেশ্বরী মাতৃ মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপে চলছে এই পূজা।

এদিকে পূজাকে ঘিরে শুক্রবার(২৩শে জানুয়ারি)সকাল থেকে বিভিন্ন পূজা মন্ডপে শিক্ষক-শিক্ষার্থী ভক্ত ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়, এসময় দেবী সরস্বতীর পূজা অর্চনা আর বিদ্যাদেবীর সস্তুষ্টি লাভে সনাতনী নারী ও পুরুষেরা প্রণাম নিবেদন করে আর অঞ্জলি নেয়।

সনাতন ধর্মালম্বীদের মতে,দেবী সরস্বতী সত্য,ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা,বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে,বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।

 

প্রতিটা মন্দিরে আসা শত শত সনাতনীরা দুপুরে প্রসাদ গ্রহণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews