1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে সিএনজি উল্টে গৃহবধূ পপি পাল নিহত, স্বামী ও শিশুকন্যা আহত। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, ৪ জনই হিন্দু ধর্মালম্বী হিন্দুদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি সালাহউদ্দিন মহেশখালী আদিনাথ ঠাকুরতলায় মাঘী পূর্ণিমা উপলক্ষে ৫৭তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞের প্রস্তুতি অসহায় বিকাশ মালাকারের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, এক মাসের খাদ্য সামগ্রী প্রদান। বঙ্গবন্ধুর সমাধি দর্শন সৌভাগ্যের বিষয় গোবিন্দ চন্দ্র প্রামাণিক মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে সাত দফা অগ্নিসংযোগ, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে উপমা দত্ত নামে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরিশালে জৈতিমনি নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রামকৃষ্ণ পরমহংস দেব ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার অনন্য দিশারি

ভারতের হরিদ্বারে ‘অ-হিন্দুদের প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড, কেন ?

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

উত্তরাখণ্ডের হরিদ্বার সারা ভারতের অন্যতম পবিত্র ও জনপ্রিয় তীর্থস্থান। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকের ভিড় জমে এখানে। সেই হরিদ্বারেরই হৃদয়স্থল হর কি পৌরি ঘাটে সম্প্রতি ‘অ-হিন্দুদের প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

হর কি পৌরি অর্থ ভগবানের পদচিহ্নের সিঁড়ি। বিশ্বাস অনুযায়ী, রাজা বিক্রমাদিত্য তাঁর ভাই ভর্তৃহরির স্মৃতিতে এই ঘাট নির্মাণ করেছিলেন। এখানেই রয়েছে ব্রহ্মকুণ্ড, যেখানে সমুদ্র মন্থনের সময় অমৃতের ফোঁটা পড়েছিল বলে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস। প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতির সময় হাজার হাজার প্রদীপের আলোয় এই ঘাট হয়ে ওঠে নয়নাভিরাম। কুম্ভ মেলা, অর্ধকুম্ভ ও বৈশাখী উৎসবের মতো বৃহৎ ধর্মীয় আয়োজনও হয় এখানেই। সত্য সনাতন টিভি

যদিও হর কি পৌরি মূলত হিন্দু ধর্মের আবেগ ও বিশ্বাসের সঙ্গে যুক্ত, তবু দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন ধর্মের মানুষ এই ঘাটে দর্শনার্থী হিসেবে আসছেন। তবে সম্প্রতি হর কি পৌরি ও আশপাশের ঘাট এলাকায় ‘অ-হিন্দু নিষিদ্ধ’ লেখা সাইনবোর্ড চোখে পড়ায় নতুন করে প্রশ্ন উঠেছে।

খবর অনুযায়ী, হর কি পৌরি এবং সংলগ্ন ঘাটগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংগঠন ‘গঙ্গা সভা’ এই সাইনবোর্ডগুলি স্থাপন করেছে। সেতুর রেলিং, স্তম্ভ এবং এলাকার প্রবেশপথে এগুলি লাগানো হয়েছে বলে জানা গেছে। সত্য সনাতন টিভি

গঙ্গা সভার দাবি, এটি কোনও নতুন সিদ্ধান্ত নয়। ১৯১৬ সালের হরিদ্বার পৌরি আইন অনুযায়ী হর কি পৌরির প্রধান স্নানঘাট ও সংলগ্ন নির্দিষ্ট এলাকা অ-হিন্দুদের জন্য সীমাবদ্ধ। নতুন সাইনবোর্ডের উদ্দেশ্য শুধুমাত্র সেই আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। সত্য সনাতন টিভি

প্রসঙ্গত, কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে আরবি পোশাক পরা দুই যুবককে হর কি পৌরি এলাকায় ঘুরতে দেখা যায়। সেই ভিডিও ঘিরেই বিতর্ক তীব্র হয়। পরে জানা যায়, ওই দুই যুবক আসলে হিন্দু এবং নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে সেখানে গিয়েছিলেন। সত্য সনাতন টিভি

গঙ্গা সভার সভাপতি নীতিন গৌতম সংবাদমাধ্যমকে জানান, “হর কি পৌরি একটি পবিত্র তীর্থস্থান। ১৯১৬ সালের আইন অনুযায়ী এখানে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ। নতুন সাইনবোর্ড বসানো হয়েছে যাতে এই আইন সম্পর্কে সবাই স্পষ্টভাবে জানতে পারেন।”

এই ঘটনায় প্রশাসনিক স্তরে নতুন কোনও ঘোষণা না এলেও, সাইনবোর্ড ঘিরে ধর্মীয় অনুভূতি, আইন ও পর্যটনের ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট