শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

বরিশালের অন্যতম শংকর মঠ মন্দিরে সরস্বতী পূজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

বরিশালের প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী শংকর মঠ মন্দিরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। এ বছর প্রতিষ্ঠানটি ‘বাণী অর্চনা ১৪৩২’ বঙ্গাব্দ উপলক্ষে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শংকর মঠের কতৃপক্ষ।

আগামী ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার) মন্দির প্রাঙ্গণে স্থাপিত মণ্ডপে দেবীর আরাধনা ও মূল পূজা অনুষ্ঠিত হবে।

আয়োজক শ্রী শ্রী শংকর মঠ পুজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি বৃহস্পতিবার দেবীর আগমনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। মূল অনুষ্ঠানমালার সূচি নিম্নরূপ:

২৩ জানুয়ারি (শুক্রবার): সকাল ১০ টায় দেবীর অধিষ্ঠান, সকাল ১১ টায় পুজারম্ভ, সকাল ১১:৩০ মিনিটে হাতেখড়ি, সকাল ১২টায় পুষ্পাঞ্জলি অর্পণ এবং দুপুর ১:৩০ মিনিট থেকে প্রসাদ বিতরণ।

সাংস্কৃতিক পর্ব: বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ধর্মীয় আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় আরতি ও ভজন সংগীত। রাত ৮টায় কুইজ প্রতিযোগিতা। ২৪ জানুয়ারি (শনিবার): প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

পূজা উদযাপন উপলক্ষে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, “বিগত বছরের ঐতিহ্য সমুন্নত রেখে এবারও বড় পরিসরে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। বিদ্যার দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে আমরা দেশ ও জাতির মঙ্গল কামনা করব।”

পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের ভক্ত ও শুভানুধ্যায়ীদের এই উৎসবে উপস্থিত থেকে আয়োজনকে সার্থক করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews