শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

শ্রীমঙ্গলে ১৭তম বার্ষিকী হরিনাম সংকীর্তন মহোৎসব ও ২৪ প্রহরব্যাপী হরিনামযজ্ঞ মহোৎসব শুরু ২১ নভেম্বর থেকে।

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে

 

আগামী আসছে ২১ নভেম্বর শুক্রবার থেকে ২৭ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত (৪ অগ্রহায়ণ ১৪৩২ থেকে ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ) শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথদেবের আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম বার্ষিক হরিনাম ও ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী সংকীর্তন মহোৎসব।

 

 

আয়োজক কমিটির আহ্বায়ক লিটন অধিকারী বলেন, সপ্তাহব্যাপী এই আধ্যাত্মিক অনুষ্ঠানে প্রতিদিন ভক্তিমূলক কর্মসূচি, ভজন-কীর্তন, ধর্মীয় আলোচনা, নামযজ্ঞ, শিশুদের ধর্মীয় প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠান উপলক্ষে শ্রীমঙ্গলের ভক্তবৃন্দ, গৃহস্থ ও দর্শনার্থীদের অংশগ্রহণে শ্রীমঙ্গল জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদিনের প্রতিটি প্রহরে অনুষ্ঠিত হবে অখণ্ড হরিনাম সংকীর্তন, যা ভক্তদের আত্মিক আনন্দে উদ্বেলিত করবে।

 

এই মহামঙ্গলময় উৎসবে উপস্থিত থাকার জন্য সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক শ্রী লিটন অধিকারী ও সদস্য-সচিব শ্রী সুমন রায়। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews