1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন গ্রুপের উদ্যোগে গীতা স্কুল পুনঃউদ্বোধন ও গীতা বিতরণ ফরিদপুরে প্রদীপ পাল নামে এক যুবকের বিরুদ্ধে কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন কিংবদন্তি বাউল সাধক কানাই দাস আর নেই গানে গড়ে উঠছে পরিচিতি, প্রশংসায় ভাসছেন মনামি রায় দীপু দাস হত্যা মামলায় আসামির জামিনে ঢাবিতে বিক্ষোভের ডাক মিরসরাইয়ে গীতা স্কুল উদ্বোধন, ৪৫টি গীতা বিতরণ শ্মশানঘাটে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, মানবিকতায় বাঁচল কন্যাশিশু মাধবপুরে মন্দিরে ভাঙচুর, চুরির চেষ্টা,তদন্তে পুলিশ প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মতিথি উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী ধর্মীয় উৎসব ধর্মীয় পরিচয় নিয়ে দ্বন্দ্বে মরদেহ সৎকার অনিশ্চিত, ময়নাতদন্তের সিদ্ধান্ত

বিশ্বরেকর্ড দীপাবলিতে আলোকিত অযোধ্যা, ২৬ লক্ষেরও বেশি প্রদ্বীপে রামময় ধাম

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি | অযোধ্যা, ভারত
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

সনাতন সংস্কৃতির শাশ্বত ঐতিহ্য ও আধ্যাত্মিক জ্যোতিকে বিশ্বমঞ্চে নতুন করে প্রতিষ্ঠা করল অযোধ্যা ধাম। আজ ‘দীপোৎসব–২০২৫’-এর পবিত্র দিনে অযোধ্যার প্রতিটি কোণ আলোয় ভরে উঠল ২৬ লক্ষ ১৭ হাজার ২১৫টি দীপের জ্বলজ্বলে প্রভায়। এই বিশাল আয়োজন গড়ে তুলেছে এক বিশ্বরেকর্ড, যা এক নতুন ইতিহাসের জন্ম দিল পবিত্র ভূমিতে।

 

এই মহোৎসবে অংশ নেন ২,১২৮ জন বেদাচার্য, আচার্য ও সাধক, যারা একসাথে মা সরযূ নদীর আরতি সম্পন্ন করে ধর্ম ও সংস্কৃতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমগ্র অযোধ্যা নগরীতে প্রতিধ্বনিত হয়েছে “জয় জয় সিয়ারাম!”

 

সন্ধ্যার পর থেকেই অযোধ্যা যেন পরিণত হয়েছিল এক স্বর্গীয় নগরীতে। সরযূ নদীর তীরে অসংখ্য প্রদীপের আলোকছটায় প্রতিফলিত হচ্ছিল রামায়ণের সেই অমর স্মৃতি, যখন প্রভু রামচন্দ্র অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন। “সত্য সনাতন টিভি”

 

উপস্থিত ছিলেন বহু সন্ত, ধর্মাচার্য, মঠ-মন্দিরের মহন্ত ও লক্ষাধিক রামভক্ত। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় দীপোৎসব–২০২৫ শুধু এক উৎসব নয়, এক আধ্যাত্মিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে।

 

অযোধ্যার এই দৃশ্য যেন ভারতীয় আত্মারই জাগরণ ধর্ম, সংস্কৃতি ও ঐক্যের চিরন্তন আলোক।

 

সত্য সনাতন টিভি | আমরা সত্যের সৈনিক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট