মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

দীপাবলিতে আলোকময় মৌলভীবাজারের শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম।

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

 

দীপাবলির শুভক্ষণে মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা গ্রামে অবস্থিত প্রাচীন তীর্থস্থান শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আজ এক অপরুপ সৌন্দর্যে সেজে উঠেছে। চারদিকে ঝলমলে আলোর রোশনাই, রঙিন ফেস্টুন আর নান্দনিক সজ্জায় মন্দির প্রাঙ্গণ যেন পরিণত হয়েছে এক স্বর্গীয় আবহে।

 

মন্দিরের গর্ভগৃহ থেকে শুরু করে আশপাশের প্রতিটি কোণ আলোকসজ্জার ঝলকানিতে দীপাবলির শুভজ্যোতিতে ভরে উঠেছে। শতাধিক ছোট-বড় বৈদ্যুতিক আলোকসজ্জা ও প্রদীপের আলোয় প্রাঙ্গণ যেন জীবন্ত হয়ে উঠেছে। ভক্তরা হাতে প্রদীপ নিয়ে, ঘণ্টাধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের ছন্দে প্রার্থনায় নিমগ্ন। “সত্য সনাতন টিভি”

 

দূর-দূরান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমগ্র এলাকা। ভক্তদের মুখে আনন্দ, হৃদয়ে ভক্তি সব মিলিয়ে দীপাবলির এই রাত যেন ভক্তির আনন্দোৎসবে পরিণত হয়েছে।

 

স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় তিন শতাধিক বছরের ঐতিহ্যবাহী বিষ্ণুপদ ধাম শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি একটি সাংস্কৃতিক মিলনমেলা। প্রতিবছরের মতো এবারও দীপাবলিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বিশেষ পূজা, প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। “সত্য সনাতন টিভি”

 

এক ভক্ত বলেন, “দীপাবলির রাতে এই আলোকসজ্জা চোখ জুড়িয়ে দেয়, মনে হয় যেন স্বয়ং ভগবানের আবির্ভাব ঘটেছে আলোর মহিমায়।”

 

এদিকে, দীপাবলি উপলক্ষে শ্রীশ্রী বিষ্ণুপদ ধামের কার্যনির্বাহী পরিষদ সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। বার্তায় তারা বলেন “অশুভ শক্তির বিনাশ হোক এই আলোর উৎসবে। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews