মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

আজ দীপাবলি ও শ্রীশ্রী শ্যামাপূজা

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

আজ কার্তিক অমাবস্যা তিথি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘দীপাবলি’ ও ‘শ্যামাপূজা’ আজ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

 

আলোর উৎসব দীপাবলি অন্ধকারের বিরুদ্ধে আলোর, মন্দের বিরুদ্ধে ভালোর এবং অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের চিরন্তন জয়ের প্রতীক। এই দিনটিতে ঘরে ঘরে প্রদীপ, আলোকসজ্জা ও পূজার মাধ্যমে মা লক্ষ্মী ও দেবী কালীর আরাধনা করা হয়। বাড়িঘর, মন্দির ও পূজামণ্ডপে প্রদীপের সারি যেন ছড়িয়ে দিয়েছে ঐশ্বরিক আলোর জ্যোতি।

 

‘দীপাবলি’ শব্দের অর্থই হলো— “প্রদীপের সারি”। এই দিন মানুষ বিশ্বাস করে, প্রদীপের আলো অমঙ্গল ও অন্ধকার দূর করে সৌভাগ্য ও জ্ঞানের পথ উন্মুক্ত করে। উপনিষদের বাণী :

 

অসতো মা সত্ গময়। তমসো মা জ্যোতির্গময়। মৃত্যোর্মা অমৃতং গময়। ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ॥

 

অর্থাৎ,অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোর পথে, মৃত্যু থেকে অমরত্বের দিকে যাত্রা করাই দীপাবলির মূল দর্শন।

 

আজই অনুষ্ঠিত হচ্ছে দেবী শ্যামা বা কালী পূজা— শক্তি, প্রলয় ও মুক্তির প্রতীক দেবী কালীর আরাধনা। শাস্ত্র মতে, দেবী কালী হলেন দুর্গারই ক্রোধরূপ— অশুভ শক্তি দমন ও ধ্বংসের মাধ্যমে শুভের প্রতিষ্ঠার প্রতীক।

 

দেশের বিভিন্ন স্থানে আজ মহাধুমধামে কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুর এলাকাসহ রমনা কালীমন্দির, মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং বরদেশ্বরী কালীমাতা মন্দিরে পূজার আয়োজন হয়েছে।

 

অনেক স্থানে শ্মশানকালী পূজারও বিশেষ আয়োজন দেখা গেছে, কারণ লোকবিশ্বাস অনুযায়ী দেবী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী।

 

দীপাবলির শুভক্ষণে সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনা করছেন, যেন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে শান্তি, প্রেম ও মানবতার আলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews