নিজস্ব প্রতিবেদক : জয় দেব নাথ | অনলাইন সংস্করণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় এবারের দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সত্য সনাতন টিভি
সরকারের পূর্বঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। নতুন করে ২২ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হয়েছে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এই দুই দিন সরকারি সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে মহালয়ার মধ্য দিয়ে। আগামী ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর ষষ্ঠী, ১৭ ও ১৮ অক্টোবর সপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। সত্য সনাতন টিভি
নতুন সিদ্ধান্তের ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এবারের দুর্গাপূজায় তৈরি হয়েছে টানা পাঁচ দিনের অবকাশ।