নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে আয়োজিত উপজেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আয়ুশী চৌধুরী। সে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
গত ২১ সেপ্টেম্বর বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি নির্দেশনায় উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে অংশ নেয় আয়ুশী। প্রতিযোগিতায় উপজেলার শিক্ষার্থীদের মধ্যে সে প্রথম স্থান অর্জন করে।
আয়ুশীর বাবা মেয়ের এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তিনি বলেন, মেয়ের এমন সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত। আয়ুশীর এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা ও দিকনির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি।
আয়ুশীর বাবা বাঁশখালী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, প্রধান শিক্ষক এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেয়ের ভবিষ্যৎ পথচলা আরও সাফল্যময় ও আলোকিত হোক, এ জন্য সবার কাছে আর্শিবাদ ও শুভকামনা চেয়েছেন আয়ুশীর বাবা।