নিজস্ব প্রতিবেদক : হৃদয় বণিক | হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোমপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হাটহাজারী উপজেলা শাখা।
গত ১৬ সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সত্য সনাতন টিভি
এ সময় সংগঠনের নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানান। তাঁরা বলেন, দুর্যোগ ও বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি লায়ন মাস্টার অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, পূজা সম্পাদক ডা. জগদীশ চক্রবর্তী, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ দে মুন্সি, সহ-দপ্তর সম্পাদক নয়ন চৌধুরী, গণসংযোগ সম্পাদক প্রকাশ শীল, সাংস্কৃতিক সম্পাদক সুদীপ নাথ, মির্জাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার দে এবং সাংগঠনিক সম্পাদক রাজীব শীলসহ সংগঠনের নেতৃবৃন্দ।