নিজস্ব প্রতিবেদন : সিলেট প্রতিনিধি | সত্য সনাতন টিভি
সিলেট মহানগরে বাংলাদেশ সনাতন পার্টির ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাহুল দেব নাথকে আহ্বায়ক, সুজন দেব নাথকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অমিত দেব নাথ ও নিবিড় উপল নাথ রাইনকে যুগ্ম আহ্বায়ক এবং শান্ত দেব নাথকে সদস্য সচিব করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের পর সিলেট মহানগর শাখার এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির ঘোষণায় বলা হয়, সিলেট মহানগরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সনাতন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যেই নতুন কমিটি দায়িত্ব পালন করবে।
২১ সদস্যের আহ্বায়ক কমিটিতে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুজন দেব নাথ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রতন দেব নাথ, সুজিত দেব নাথ, উজ্জ্বল দেব নাথ, নির্মল রঞ্জন দাস সপ্তম, অমিত দেব নাথ, রিপন কান্ত দাস, জ্যোতিষ দেব নাথ, অমৃত চন্দ নিতুষ, নিবিড় উপল নাথ রাইন ও অর্নক দাস গুপ্ত।
এ ছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন শান্ত দেব নাথ। সিনিয়র সদস্য করা হয়েছে বিক্রম মালাকারকে। সদস্য হিসেবে রয়েছেন রিপন তালুকদার, বিধান দেব নাথ, দিব্য দেব নাথ, প্রিয়ম দাস, প্রতাব আদিত্য দাস, রুদ্র দেব নাথ ও তূর্য দেব নাথ।
কমিটি অনুমোদনের জন্য বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি অনুপ কুমার দত্ত, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন কুমার রায় এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক অপু দেবনাথসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে সিলেট মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।
সিলেট মহানগর শাখার উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন জিতেন চন্দ্র নাথ, রানা দেব নাথ, আশীষ রায় চৌধুরী ও জয়ন্ত দেব নাথ।