নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় শ্রী রাজীব ধর তমালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজীব ধর তমালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা রাজীব ধর তমালকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রমে তাঁর সফলতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণ, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।