নিজস্ব প্রতিবেদক : নয়ন সাহা | রাঙ্গুনিয়া প্রতিনিধি
আজ ৩১ জুলাই ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া গ্রামের চৌধুরী বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)। পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
এ মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করে বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা এবং বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদ। সংগঠনের নেতারা বলেন, সমাজের অসহায় ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো বাগীশিকের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন সাহাব্দীনগর, পারুয়ার দুবাইপ্রবাসী শ্রী মিন্টু চৌধুরী, পারুয়ার শ্রী মিটন দাশ গুপ্ত, কানুরখীলের শ্রী লিটন কুমার শীল, দুবাইপ্রবাসী শ্রী ঊজ্জ্বল শীল, ওমানপ্রবাসী শ্রী মন্টু কুমার দাশ এবং প্রবাসী শ্রী পিপলু কান্তি দে।
সহায়তা পাওয়া পরিবারগুলো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও বাগীশিকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় এমন মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে।