নিজস্ব প্রতিবেদক : ভোলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ভোলা জেলা শাখার আগামী তিন বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অনিক চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভঙ্কর শিকদার। এছাড়া বিভিন্ন পদে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিষয়ক সম্পাদক ও নির্বাহী সদস্যসহ মোট ৫১ সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জগদীশ চন্দ্র বর্মণ এবং সাধারণ সম্পাদক মিঠু কুমার দে স্বাক্ষরিত অনুমোদনপত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ভোলা জেলা শাখার সকল নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আগামী দিনে সংগঠনের আদর্শ, ঐক্য এবং শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।