নিজস্ব প্রতিবেদন : জয় দেবনাথ | চট্টগ্রাম প্রতিনিধি
গুরুপূর্ণিমার পবিত্র উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকার সনাতন ঋষি আশ্রমের অনাথ শিশুদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেছেন কয়েকজন সমাজসেবী ও শুভানুধ্যায়ী। তাঁদের এই উদ্যোগকে স্থানীয়ভাবে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারার কৃতি সন্তান এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা শ্রীমান মিশন দত্ত (Mishon Datta) ও তাঁর ছোট ভাই তিশন দত্ত (Tishon Datta) আশ্রমে চার বস্তা চাল প্রদান করেন। পাশাপাশি গুরুপূর্ণিমা উপলক্ষে সনাতন ঋষি মহারাজের হাতে প্রণামীও তুলে দেন।
এদিকে মানবিক এই উদ্যোগে অংশ নিয়ে শ্রীমতি জয়া দত্ত রুম্পা অনাথ শিশুদের জন্য এক হাজার টাকা অনুদান প্রদান করেন। একই সঙ্গে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা অঞ্জন পাল (Anjan Paul) আশ্রমের অনাথ শিশুদের জন্য দুই হাজার টাকা অনুদান দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আশ্রম কর্তৃপক্ষ দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এ ধরনের সহায়তা অনাথ শিশুদের খাদ্য ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গুরুপূর্ণিমার মতো পবিত্র দিনে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে আশ্রমের পক্ষ থেকে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের অনাথ শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সহযোগিতা করতে আগ্রহীরা সনাতন ঋষি মহারাজের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
সহযোগিতার মাধ্যম: বিকাশ ও নগদ (পার্সোনাল) – 01840-466441।