নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ
জীবনের স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে চলছিলেন দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রহল্লাদ মোহন্ত। কিন্তু হঠাৎ করেই এক বিরল ও জটিল রোগ তার জীবনকে থামিয়ে দিয়েছে। বর্তমানে তিনি Avascular Necrosis (AVN) রোগে আক্রান্ত হয়ে চরম শারীরিক যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না হলে তার স্বাভাবিকভাবে হাঁটার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়বে।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রহল্লাদ দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের (অনার্স ২য় বর্ষ, ২০১৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে AVN রোগে আক্রান্ত থাকার কারণে তার দুই পায়ের হিপ জয়েন্ট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না এবং প্রতিনিয়ত অসহনীয় ব্যথা সহ্য করছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রহল্লাদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে দুই পায়ের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করাতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ১২ লাখ টাকা, যা তার নিম্নআয়ের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
পরিবারের সদস্যরা জানান, অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে প্রতিদিনই শারীরিক ও মানসিক কষ্টে ভুগছেন প্রহল্লাদ। চিকিৎসার ব্যয় জোগাতে তারা সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।
প্রহল্লাদ ও তার পরিবারের বিশ্বাস, মানুষের আন্তরিক সহযোগিতা এবং সামান্য আর্থিক সহায়তাই তাকে আবারও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারে। তাই মানবিক বিবেচনায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তারা সহযোগিতার আবেদন জানিয়েছেন।
সহায়তা পাঠানোর মাধ্যম (বিকাশ/নগদ):
০১৭৯৭৯৯৩৫২৬ (ব্যক্তিগত)
যোগাযোগ:
নাম: প্রহল্লাদ মোহন্ত
ঠিকানা: ফুলতলা শ্মশানঘাট, চাতরাপাড়া, সদর, দিনাজপুর।
মোবাইল: ০১৭৯৭৯৯৩৫২৬