ফরিদপুরের মধুখালী উপজেলার বামুন্দি সার্বজনীন কালী মন্দিরে মহাদেবের একটি মুক্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ ১৮ জুন, বৃহস্পতিবার সকালে মন্দিরের সেবায়েত বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
জানা যায়, উপজেলার মেগচামি ইউনিয়নের বামুন্দি গ্রামের বামুন্দি সার্বজনীন কালী মন্দিরের সেবায়েত বিনয় কৃষ্ণ বিশ্বাস (৯০) প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে মন্দিরে তালা দিয়ে নিজ বাড়িতে চলে যান। পরদিন বৃহস্পতিবার সকাল আনুমানিক ৫টার দিকে পূজা দেওয়ার জন্য মন্দিরে এসে তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি দেখতে পান, কালী প্রতিমার পায়ের নিচে থাকা মহাদেবের মূর্তির মাথা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে এবং ডান হাতের কবজি পর্যন্ত ভাঙা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা বাইরে থেকে লাঠি বা অনুরূপ কোনো বস্তু দিয়ে খুঁচিয়ে মূর্তিটি ভাঙচুর করেছে।
খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত কাজ করছে।
স্থানীয় সূএে জানা যায় পরাপর দুই দিনে দুই মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়, একই এলাকায় পাশেই আরেকটি মন্দিরে ১৬ জুন, মঙ্গবার আনুমানিক ভোর ৬ ঘটিকায় দিকে মেগচামী ইউনিয়নের বিল আড়লিয়া বাজারের কালী মন্দিরের প্রতিমা ভাংচুর অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উওেজনা বিরাজ করছে।