নরসিংদী সদর উপজেলার পুরান থানার ঘাট এলাকার টেকপাড়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী প্রিতম সরকার (১৬) নিখোঁজ হয়েছে। গত ৭ জুন ২০২৬, সন্ধ্যা ৬টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ প্রিতম সরকার নিতাই সরকারের একমাত্র ছেলে। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি প্রিতম সরকারের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
নিখোঁজের তথ্য:
নাম: প্রিতম সরকার
পিতা: নিতাই সরকার
ঠিকানা: টেকপাড়া, পুরান থানার ঘাট, নরসিংদী সদর
পরিচয়: এসএসসি পরীক্ষার্থী
যোগাযোগ:
মোবাইল: 01609-272420
পরিবারের সদস্যরা ছেলেটিকে দ্রুত খুঁজে পেতে সকলের সহযোগিতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করার আহ্বান জানিয়েছেন।