চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের খোদ্দকেঁওচিয়া রুদ্রপাড়া এলাকা থেকে শ্রাবণ রুদ্র (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শ্রাবণ রুদ্র ওই এলাকার বাসিন্দা নিকেল রুদ্রের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
শ্রাবণের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, সন্তানকে ফিরে পাওয়ার আশায় তারা বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছেন এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করছেন।
শ্রাবণ রুদ্রের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে তথ্য দিতে ০১৮৯২-৬৫৬৭৪৩ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পরিবার।