চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মনরঞ্জন চৌধুরী নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১১ এপ্রিল ২০২৬ ইংরেজি শনিবার সন্ধ্যা ৫ ঘটিকার দিকে মদুনাঘাট এলাকা থেকে সাহাব্দীনগর, পারুয়া যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি।
পরিবার সূত্রে জানা গেছে, মনরঞ্জন চৌধুরী নামে ঐ বৃদ্ধর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহাব্দীনগর এলাকায়। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন নাও থাকতে পারেন বলে আশঙ্কা করছেন স্বজনরা।
নিখোঁজের পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানেন, তবে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:
📞 ০১৮৩৩২০৭৭০২
📞 ০১৮১৩৫১৫৩৬৩
নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করার আহ্বান জানিয়েছেন তার স্বজনরা।