1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
Logo
প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১০:১৫ এ.এম

বাংলাদেশ হিন্দু মহাসংঘ কুমিল্লা জেলা শাখার অন্তর্ভুক্ত মুরাদনগর উপজেলা, দেবিদ্বার উপজেলা ও চান্দিনা উপজেলা শাখা শ্রীকাইল বদ্দেশ্বরী বাণী গীতা সংঘ এবং মেটংঘর সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সঙ্গে সম্মিলিতভাবে আন্দিকোট শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন দেব মন্দিরে সফলভাবে সম্পন্ন করেছে দ্বিতীয় পর্বের ভক্তসেবা কার্যক্রম। স্থানীয় সূত্রে জানা যায়, এই মহতী উদ্যোগের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ হিন্দু মহাসংঘ কুমিল্লা জেলা শাখার প্রধান উপদেষ্টা শ্রী প্রণব চন্দ্র ভৌমিক। তিনি পুরো কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি তদারকি করেন এবং নিজ টিমের সঙ্গে ভিডিও কলসহ নিয়মিত যোগাযোগ রেখে দায়িত্ব পালন করেন। দুই দিনব্যাপী এই উৎসবে আগত ভক্তদের সেবায় সংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করেন। প্রথম দিনের সুশৃঙ্খল ও সুন্দর ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে মন্দির কমিটি দ্বিতীয় দিনও ভক্তসেবার সুযোগ প্রদান করে। দ্বিতীয় দিনে বাংলাদেশ হিন্দু মহাসংঘ মুরাদনগর উপজেলা কমিটির অর্থায়নে প্রায় দুই হাজার বোতল বিশুদ্ধ পানি ভক্তদের জন্য সরবরাহ করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে মন্দির প্রাঙ্গণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ, প্রসাদ পাঙ্গনের ব্যবস্থাপনা, আগত ভক্তদের প্রসাদ বিতরণ, নারী ভক্তদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনুষ্ঠান শেষে থালা-বাসন ও পাঙ্গন পরিষ্কারসহ সার্বিক দায়িত্ব সুচারুভাবে পালন করা হয়। শ্রী প্রণব চন্দ্র ভৌমিক জানান, আজকের কার্যক্রমে নেতৃত্ব দেন শ্রী নিতাই চরণ দাস (প্রভু), ধর্ম বিষয় সম্পাদক, বাংলাদেশ হিন্দু মহাসংঘ কুমিল্লা জেলা। ক্রমিক নেতৃত্বে ছিলেন— শ্রী নয়ন চন্দ্র নট্ট (সভাপতি), বাংলাদেশ হিন্দু মহাসংঘ মুরাদনগর উপজেলা; শ্রী অপূর্ব মজুমদার রনি (সভাপতি), বাংলাদেশ হিন্দু মহাসংঘ কুমিল্লা জেলা; এছাড়াও আরো নেতৃত্বে ছিলেন শ্রী রিহ্নয় চন্দ্র নট্ট (সাধারণ সম্পাদক), মুরাদনগর উপজেলা; শ্রী জয় চন্দ্র নট্ট (নির্বাহী সভাপতি), মুরাদনগর উপজেলা; শ্রী পার্থ দেবনাথ (প্রধান উপদেষ্টা), মুরাদনগর উপজেলা; শ্রী অনিক চন্দ্র ভৌমিক (সহ-সভাপতি); শ্রী তুষার চন্দ্র সরকার (যুগ্ম সাধারণ সম্পাদক)। এছাড়াও পাঁচটি পৃথক টিমে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সভাপতি শ্রী নয়ন চন্দ্র নট্ট, দেবিদ্বার উপজেলা সভাপতি শ্রী সঞ্জিত চন্দ্র দেবনাথ, চান্দিনা উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক দিগন্ত রায় সৌরভসহ তিন উপজেলার নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা। শ্রী প্রণব চন্দ্র ভৌমিক বলেন, “আমরা শুধু আন্দিকোট মন্দিরেই সীমাবদ্ধ থাকবো না। কুমিল্লা জেলার প্রতিটি মন্দিরে গিয়ে সনাতনীদের সেবা করবো। প্রয়োজনে নিজের হাতে মন্দিরের ডাস্টবিন পরিষ্কার করতেও আমরা পিছপা হবো না। ধর্ম রক্ষার্থে যা যা প্রয়োজন, আমরা তা-ই করবো।” তিনি আরও বলেন, “বাংলাদেশ হিন্দু মহাসংঘ মুরাদনগর উপজেলা কমিটি প্রতিটি সনাতনী পরিবারের ঘরে ঘরে যাবে। আমরা প্রত্যেক সনাতনী পরিবারের সন্তান।” সংগঠনের এই কার্যক্রমকে সংগঠনের প্রতি দায়বদ্ধতা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় সনাতনী সমাজ। মানবিকতা ও সেবার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।